২৮ সেপ্টেম্বর ২০২০


ধর্ষক রবিউল নবীগঞ্জ থেকে গ্রেফতার

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :
হবিগঞ্জের নবীগঞ্জ থেকে সিলেটের এমসি কলেজের হোস্টেলে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ মামলার আসামি রবিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সহকারী পুলিশ সুপার শেখ সেলিম সহ একদল ডিবি পুলিশ ইনাতগঞ্জ ইউপির নিজ-আগনা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে এমসি কলেজের হোস্টেলে ধর্ষণ মামলার ৪ নং আসামী রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়।

সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত রবিউল ইনাতগঞ্জের নিজ-আগনা গ্রামের মৃত. আমজত উল্লার পুত্র বাবুল মিয়ার বাড়িতে আত্মগোপনে ছিলো।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, ডিবি পুলিশের একটি দলকে নিয়ে অভিযান পরিচালনা করে ধর্ষণ মামলার আসামি রবিউলকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন