১৫ সেপ্টেম্বর ২০২০


সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : মৌলভীবাজারের কুলাউড়ার ভাটেরা স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে ঢাকা-চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার সকালে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটে।

জানা গেছে, সকালে ৯৫২ নম্বর চট্টগ্রাম অভিমুখী মালবাহী ট্রেনটি ভাটেরা রেলস্টেশনের কাছে পৌঁছালে একটি বগি হঠাৎ লাইনচ্যুত হয়ে যায়। এ কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান ট্রেন লাইনচ্যুতির বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেনকে খবর দেয়া হয়েছে। এটি পৌঁছালেই লাইনচ্যুত ট্রেন অপসারণ করে যোগাযোগ স্বাভাবিক করা হবে।

শেয়ার করুন