৯ সেপ্টেম্বর ২০২০


তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

শেয়ার করুন

ফাহিম আহমদ চৌধুরী, ওসমানীনগর থেকে : ওসমানীনগর উপজেলার তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম তাজপুর ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।

ডিগ্রী কলেজ শাখায় মোঃ জুনায়েদ হোসেন আহ্বায়ক, জাকির আহমদ যুগ্ম আহবায়ক, সাব্বির আহমদ যুগ্ম আহবায়ক,মিহাদ আহমদ যুগ্ম আহবায়ক, সৈয়দ হুমায়ুন আলী যুগ্ম আহবায়ক, এমদাদুর রহমান যুগ্ম আহবায়ক, সদরুল ইসলাম যুগ্ম আহবায়ক, জাহেদ আহমদ সাব্বির সদস্য সচিব,সৈয়দ ইলিয়াস আলী সদস্য,আলামিন আহমদ সদস্য, এনামুল কবির মারজান সদস্য, সৈয়দ শাহান আলী সদস্য ও আমিনুল ইসলাম জামিলকে সদস্য করে, ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

শেয়ার করুন