১ অক্টোবর ২০১৭


সুনামগঞ্জে রিভলবারসহ আটক ২

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার চিনাকান্দি মধ্যনগর থেকে গোয়ালপুরগামী সড়কের পাশে একটি বাড়ির পশ্চিম থেকে বিদেশী রিভলবারসহ ডাকাতদলের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার হাফানিয়া গ্রামের মৃত কুদরত আলীর ছেলে আলাল উদ্দিন (৩৫) ও পুরানখালাস গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে মোহাম্মদ আলী (২৮)।

শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার ফয়সল আহমদের নেতৃত্বে একটি দল তাদের গ্রেফতার করে।

র‌্যাব-৯ এ সিনিয়র সহকারি পরিচালক এএসপি মো. মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডাকাতির মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

 

 

(আজকের সিলেট/১ অক্টোবর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন