৩০ জুলাই ২০২৩
গোয়াইনঘাট প্রতিনিধি : গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজারে আধুনিক ব্যাংকিং সেবার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শাখা উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার তোয়াকুল বাজারে শাহজালাল মার্কেটে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এজেন্ট ব্যাংকের শাখা উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের শাখার পরিচালক হেলাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, তোয়াকুল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান।শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা নোমান আহমদ, শুভেচ্ছা বক্তব্য রাখেন, ব্রাক ব্যাংক লিমিটেড সিলেট রিজিয়নের এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট মোঃ নাহিদুল ইসলাম।
ব্রাক ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট এজেন্ট রিলেশনশিপ এক্সিকিউটিভ প্রিন্স চন্দ্র সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ব্রাক ব্যাংক লিমিটেড এজেন্ট ব্যাংকিং ডিপার্টমেন্ট এজেন্ট রিলেশনশিপ এক্সিকিউটিভ এসএমই লাইবিলিটি ও পোর্টকোলিভ ম্যানেজমেন্ট ডিভিশন জিন্দাবাজার ব্রাঞ্চের মাহফুজুর রহমান ও তাহির আলি প্রমুখ।