৭ সেপ্টেম্বর ২০২০
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রাকের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে চার জন নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের নাম ও পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
সোমবার বিকেলে উপজেলার নোয়াপাড়ায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ওসি মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার নোয়াপাড়া এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংষর্ঘ হয়। এতে জিপে থাকা চার জনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরো দু’জন। এদের মধ্যে এক জন নারী ও তিন জন পুরুষ।
বিকেল পৌনে ৬টায় এ প্রতিবেদন লেখার সময়