৬ সেপ্টেম্বর ২০২০


বিশ্বনাথে যুবদল নেতার মাতৃবিয়োগ

শেয়ার করুন

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জয়নুল ইসলামের মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……..রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

রোববার সকাল সোয়া ১১টার দিকে বিশ্বনাথ উপজেলার রামপুরস্থ তার নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ এশা রামপুরে তার নামাজে জানাজা শেষ তাকে দাফন করা হবে।

সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জয়নুল ইসলামের মাতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেঠেন সিলেট মহানগর যুবদলের আহ্বায়ক নজিবুর রহমান নজিব, সদস্য সচিব শাহ নেওয়াজ বক্ত তারেক, জেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলু, সদস্য সচিব মকসুদ আহমদ।

তারা এক শোক বার্তায় মরহুমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

শেয়ার করুন