৫ সেপ্টেম্বর ২০২০


নবীগঞ্জে ফ্রীডম ব্লাড ডোনেশন ক্লাবের উদ্বোধন

শেয়ার করুন

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ জেলাধীন নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপির অন্তর্ভুক্ত ভড়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রীডম ব্লাড ডোনেশন ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার এই ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। এতে প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ (মিলাদ গাজী)।

তিনি শুভ উদ্বোধনী অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, এমন মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই উদ্যোগ ভবিষ্যতে চালিয়ে নিতে ক্লাবের প্রতিষ্টাতা সাইফুল ইসলাম ও উপদেষ্টা সাংবাদিক মোঃ তাজুল ইসলামসহ ক্লাব কর্তৃপক্ষকে আহব্বান জানান। সত্যি বলতে ব্লাড ডোনেশন ক্লাব বাস্তব জীবনের হিরোদের খোঁজ করছে। যারা জীবনের জন্য, মানুষের কল্যাণের জন্য বুক পেতে দাঁড়ায় তারাই সত্যিকারের হিরো। তিনি এই উদ্যোগ ধারবাহিকভাবে চালিয়ে নেওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, প্রত্যেকের অবস্থান থেকে আমরা সবাই এই সংগঠনকে সহযোগিতা করবো যাতে করে এলাকাবাসী মধ্যে অসহায় মূমুর্ষ রোগীরা উপকৃত হয়। একই সাথে ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, আউশকান্দি অরভিট হাসপাতালের মেডিকেল টেকনোলজিস শামীম রেজা, সাব্বির আহমদ, মাহবুবুর রহমান,বেলাল আহমদ,শাহরিয়ার নাদির সুমন, বিশিষ্ট সালিশ শাহ আবুল খায়ের, ভড়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল ওয়াহাব, ইউপি সদস্য মোহাম্মদ আলী, প্রবীণ মুরব্বি লাল মিয়া, আব্দুস শহিদ, শেখ তাজ উদ্দিন, শেখ আনোয়ার মিয়া, আহমদ আলী, মোঃ ইমরান নাজির, জুবেল মিয়াসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।

শেষে উপস্থিত প্রায় দেড়শত মানুষের ব্লাডগ্রুপ নির্ণয়ের মধ্যদিয়ে ক্যাম্পেইন এর কাজ করা সম্পন্ন করা হয়েছে।

শেয়ার করুন