৫ সেপ্টেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সিলেটের কৃতী সন্তান, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিক আজ। দিনটি উপলক্ষে তার নিজ গ্রাম মৌলভীবাজার এর বাহাদমর্দন গ্রামে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এদিকে সিলেট জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাইফুর রহমানের মৃত্যু বার্ষিক উপলক্ষে শনিবার বাদ আসর দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, এম সাইফুর রহমান ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সিলেট থেকে ঢাকায় ফেরার পথে ব্রাম্মানবাড়িয়ায় এক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেন।