৪ সেপ্টেম্বর ২০২০


ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় কিশোর নিহত

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরে প্রাইভেটকারের চাপায় নাঈম আহমদ (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে। নিহত নাঈম উপজেলার সাদীপুর ইউনিয়নের সম্মানপুর গোজাতলি গ্রামের সুলেমান আহমদের ছেলে।

শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের বেগমপুর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৫টার দিকে বেগমপুর রাস্তা থেকে বাইসাইকেল চালিয়ে সিলেট-ঢাকা মহসড়কে উঠার সময় সিলেটগামী দ্রুতগতির একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৯৭০৭) নাঈমকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার ব্রিগেড, ওসমানীনগর থানার পুলিশ ও শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নাঈমের লাশ উদ্ধার করে।

ওসমানীনগর ওসি শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে জানান, কিশোর নাঈম বাইসাইকেল নিয়ে মহাসড়কে উঠার পর সিলেটগামী প্রাইভেটকারটি নাঈমকে সরাসরি চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

শেয়ার করুন