৪ সেপ্টেম্বর ২০২০
জকিগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জ উপজেলার ০৯ নং মানিকপুর ইউনিয়নের কলাকুটা গ্রামে নিজ ঘরের জানালার গ্রিলে গলায় ফাঁসি দিয়ে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
নিহত মেয়েটির নাম মাশরাফিয়া জান্নাত তাহমিনা(৭)। সে কলাকুটা গ্রামেরর আব্দুল মালেকে’র মেয়ে। নিহত তাহমিনা আক্তার স্কাইলার্ক ইংলিস স্কুলের প্রথম শ্রেনির ছাএী।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টায় শিশুটিকে তার ঘরের জানালার গ্রিলের সাথে ঝুলানো অবস্থায় পার্শ্ববর্তী রাস্তাও বাড়ির লোকজন দেখতে পায়। পরে স্থানীয় লোকজন চেয়ারম্যান মেম্বার ও থানাকে অবগত করলে ঘটনাস্থলে এসে পুলিশ পরিদর্শন করে।সঠিক তদন্তের জন্য তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব সুদীপ্ত রায় বলেন, শিশুটিকে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। ছোট মেয়ে কি কারণে সে আত্নহত্যা করেছে সেটা পরিস্কার নয়, মনে হচ্ছে রহস্যজনক।
জকিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোঃ আব্দুন নাসের বলেন, যেহেতু ছোট মেয়ে সেখানে আমাদের সন্দেহ থেকেই যায় । তাই সঠিক তদন্তের জন্য লাশ ময়নাতদন্তের জন্য পাঠাবো।
তবে স্থানীয় লোকজনের মতে ছোট্ট অবুজ শিশুটি কেন আত্মহত্যার পথ বেছে নিলো তার সঠিক অনুসন্ধান প্রয়োজন।