১ অক্টোবর ২০১৭


হাকালুকি হাওরে মিলেছে বিরল প্রজাতির মাছ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : হাকালুকি হাওরে জেলেদের জালে ধরা পড়েছে এক বিরল প্রজাতির মাছ। বঙ্গোপসাগর থেকে সুরমা নদী হয়ে বিরল প্রজাতির দেশী-বিদেশি অনেক মাছই হাকালুকি হাওরে প্রবেশ করেছে বলে ধারণা স্থানীয়দের।

জানা গেছে, প্রায়ই ওই এলাকার জেলেরা হাওরপাড়ের কানুনগো বাজারে বিরল প্রজাতির মাছ নিয়ে বিক্রির জন্য হাজির হচ্ছেন মাছ ব্যবসায়ীদের কাছে।

শুক্রবার বিকেলে মাছ ব্যবসায়ী সাহাবুদ্দিন অদ্ভুত আকৃতির ও আকর্ষণীয় রঙের একটি মাছ বিক্রির জন্য প্রদর্শন করেন। হাকালুকি হাওরের এক জেলে অন্যান্য মাছের সাথে ওই মাছটি তার কাছে বিক্রি করেছে।

বড়লেখা ডিগ্রী কলেজের হিসাব রক্ষক ময়নুল হক জানান, মাছটির ওজন ৩০০ গ্রামের মতো হবে। শখ করে এ্যকুরিয়ামে রাখার জন্য তিনি মাছটি ক্রয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু স্থানীয় সমজিদ কমিটি মাছটি ক্রয় করে পুকুরে ছেড়ে দিয়েছে।

প্রবাসী নুরুল আমিন মাছটি সঠিক নাম বলতে না পারলেও তিনি জানান, এটি দেশীয় কোন মাছ নয়। এধরনের মাছ ভারত ও আরব সাগরে দেখা যায়। থাইল্যান্ডেও দেখা যায় বলে তিনি জানান। বঙ্গোপসাগর থেকে মাছটি সুরমা নদী হয়ে হাকালুকিতে প্রবেশ করেছে বলে তিনি ধারণা করছেন।

উপজেলা মৎস্য অফিসের তথ্য সংগ্রহকারী সামছুল হাসান জানান, খবর পেয়ে তিনি মাছটি দেখতে যান। চমৎকার এ মাছটি দেখার জন্য অনেকেই ভীড় করেন। এটি ক্যাটফিস বলেই তিনি মনে করছেন।

 

(আজকের সিলেট/১ অক্টোবর/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন