৩০ আগস্ট ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় পাওয়া যায়নি।
রোববার সকাল ১১টার দিকে এদুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে ট্রাকটি উদ্ধার করে।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, চুনারুঘাট থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ আঞ্চলিক সড়কের কলিমনগরে আসার পর ট্রাকের চাকা ফেটে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক মারা যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।