২৯ আগস্ট ২০২০
আরব আমিরাত প্রতিনিধি : সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ বাংলাদেশ সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্রে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
শনিবার কেন্দ্রের হলরুমে আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন কমিউনিটি নেতা জসিম উদ্দিন মল্লিক। জাফর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কন্সুল্যেট দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসাইন খান।
তিনি বলেন, কমিউনিটিকে এগিয়ে নিতে সকলের অংশগ্রহণ করা জরুরী। সংযুক্ত আরব আমিরাত এবং বাংলাদেশের জন্ম একই সালে। আগামি বছর তাই দু দেশ সালটিকে বিশেষ সাল হিসেবে পালন করবে। এই বছর জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলের উদ্যোগে রাস আল খাইমার স্কুলকে বঙ্গবন্ধুর নামে নতুন মাত্রায়য় যাত্রার কাজ চলছে। প্রবাসের মাঝে এ স্কুলটি একটি মডেল স্কুল রূপ নিবে। এ সময় বাংলাদেশি কমিউনিটিকে বেগবান করতে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন কন্সুল্যেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব (শ্রম) ফকির মনোয়ার হোসেন, কমিউনিটি নেতা মাইনুদ্দিন মল্লিক, মোহাম্মদ আব্বাস, নুরুন্নবি নওশাদ, শরীফ আহমদ চিশতী, মাষ্টার আব্দুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠানে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পন ও তাঁর পরিবারের সকলের বিদেহি আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিবেশন করা হয়।