২৬ আগস্ট ২০২০
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ শহরের অনন্তপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জাহাঙ্গীর মিয়া (৩০) নামে এক রং মিস্ত্রি নিহত হয়েছেন। নিহত জাহাঙ্গীর শহরের অন্তপুরের আব্দুল মন্নানের ছেলে। এ ঘটনায় আটক করা হয়েছে এক যুবককে।
মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জাহাঙ্গীর শহর থেকে বাসায় যাওয়ার পথে অনন্তপুরে আসা মাত্রই একদল দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মাসুক আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ এ ঘটনায় মূল অভিযুক্ত একই এলাকার আহাদ মিয়ার ছেলে সুমন মিয়াকে আটক করেছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করা হয়েছে।