২০ আগস্ট ২০২০
মৌলভীবাজার প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে মৌলভীবাজারের আমতৈল ইউনিয়কে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বৃহস্পতিবার স্থানীয়ভাবে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এ ঘোষণা দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
জানা যায়, জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে গৃহীত বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৪০ জন ভিক্ষুকের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার মাধ্যমে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হলো মৌলভীবাজার সদর উপজেলার ৯ নম্বর আমতৈল ইউনিয়ন।
কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভিক্ষুকদের মুরগি, মুরগির খাবার ও ঘর বিতরণ করা হয়। আমতৈল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক এ ঘোষণা দেন।