১১ আগস্ট ২০২০
নিজস্ব প্রতিবেদক : সিলেট অঞ্চলে গত ২৪ঘন্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৬২ জন। তবে প্রাণঘাতি এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যাননি।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় প্রতিদিনের ঘোষণা থেকে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট অঞ্চলে মোট আক্রান্ত ৮৮১১ জনের মধ্যে সিলেট জেলায় ৪৭৪৯, সুনামগঞ্জে ১৬৪৬, হবিগঞ্জে ১২৯৬ ও মৌলভীবাজার জেলায় ১১২০ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৪৪ জন। এর মধ্যে সিলেটে ৭৭, সুনামগঞ্জে ১২, হবিগঞ্জে ৩৮ ও মৌলভীবাজারে ১৭ জন।
এদিকে, সিলেট অঞ্চলে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে মুক্তি পেয়েছন ৯৮ জন। তাদের মধ্যে সিলেট জেলায় ২৫জন , সুনামগঞ্জে ৩৫, হবিগঞ্জে ২৫ ও মৌলভীবাজারে ১৩ জন।
এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৪২৩০ জন। এর মধ্যে সিলেটে ১৪১৬ সুনামগঞ্জে ১২৭১, হবিগঞ্জে ৮৪৮ ও মৌলভীবাজারে ৬৯৫ জন।
বর্তমানে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ৫৭১ জন। এর মধ্যে সিলেটে ৩৫৩, সুনামগঞ্জে ৯৬, হবিগঞ্জে ৩৪ ও মৌলভীবাজারে ৮৮ জন।
কোয়ারেন্টিনরত রয়েছন পুরো অঞ্চলে ৩৮৮ জন। এর মধ্যে সিলেটে ৮৩, সুনামগঞ্জে ৪৮, হবিগঞ্জে ১৪৯ ও মৌলভীবাজারে ১০৮ জন। তারা সংশ্লিষ্ট জেলা ও উপজেলা হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে কোয়ারেন্টিনরত।
সর্বশেষ আজ সকাল পর্যন্ত সিলেট অঞ্চলে কেউ মারা যাননি। ফলে এই অঞ্চলে মোট মত্যুর সংখ্যা আগের দিনের মতো ১৫৩। এর মধ্যে সিলেট জেলায় ১১২, সুনামগঞ্জে ১৭, হবিগঞ্জে ১১ ও মৌলভীবাজারে ১৩ জন।