মধ্যপ্রাচ্য অফিসঃ সংযুক্ত আরব আমিরাতে সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার উপদেষ্টা ও সাবেক সি আই পি হাজী আশিক মিয়া স্থায়ীভাবে কানাডা গমন উপলক্ষে শারজাহ বঙ্গবন্ধু হলে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
সংগঠনের নবনির্বাচিত সভাপতি হাজী এম আব্দুর রবের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হাজী শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহবায়ক অধ্যাপক এম এ সবুর। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সমিতি শারজাহ শাখার সভাপতি এম আবুল বাশার।
স্বাগত বক্তব্য রাখেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক আহবায়ক কমিটির সদস্য সচিব হাবিবুর রহমান চুনু। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক ক্বারী মোহাম্মদ ইব্রাহীম।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষে দায়ীত্ব প্রাপ্ত প্রধান সমন্বয়ক আলহাজ্ব জাওয়াদুর রহমান, কমিউনিটি নেতা ইসমাইল গনি চৌধুরী, আবুহেনা চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদ, বিশিষ্ট ব্যাবসায়ী হাবিবুর রহমান, মাজহার উল্লাহ মিয়া, শাহজাহান মিয়াজী, শাহাদাত হোসেন, হাফেজ নুরুল আমিন প্রমুখ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কার্যকরী সভাপতি গীতি কবি আজাদ লালন, নবনির্বাচিত সাধারণ সম্পাদক সালেহ আহমেদ, উপদেষ্টা শেখ লুৎফর রহমান, সহ-সভাপতি শেখ মুহিবুর রহমান, মোহাম্মদ নিজাম উদ্দীন, উপদেষ্টা মোহাম্মদ চুনু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফখরুজ্জামান জামান, দপ্তর সম্পাদক আফজাল সাদেকীন আপলু, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মধু, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল, রুজেল তরফদার, মোহাম্মদ মর্তুজা আলী, সহ-অর্থ সম্পাদক শামিম আহমেদ, তথ্য ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক লুৎফুর রহমান, সদস্য হাজী শফিকুল হক, শাহিদুল হক সুহেল, এম এ মুহিত চৌধুরী, মোহাম্মদ জাকির হোসেন।
কমিউনিটির নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন কুলাউড়া সমিতির সভাপতি আবদুল মতিন, প্রধান পৃষ্ঠপোষক নজরুল ইসলাম লিটন তালুকদার, সহ-সভাপতি নজরুল ইসলাম রুহেল, মোহাম্মদ মসুদ আলী।
বক্তারা বলেন, গুনীজনকে সম্মান করলেই সম্মান বাড়ে। যে দেশে গুনিজনদের সম্মান দেওয়া হয়না সেদেশে গুণিজন জন্মায়না। সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ সব সময় গুনীজনদের সম্মান করে।
নবগঠিত কমিটিকে অনুমোদন দেওয়ায় সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বিশিষ্ট দানবীর শিল্পপতি আলহাজ্ব ড. রাগিব আলী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওয়েছুর রহমান চৌধুরী ও আজীবন সদস্য জনাব নুরুল হক কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।