৩১ জুলাই ২০২০


গোয়ালাবাজারে প্রবাসী বৃদ্ধার গলা কাটা মরদেহ উদ্ধার

শেয়ার করুন

ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের গোয়ালাবাজারে রহিমা বেগম আমিনা (৭০) নামে এক যুক্তরাজ্য প্রবাসীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রহিমা উপজেলার উমরপুর ইউনিয়নের কটালপুর গ্রামের মৃত আখলু মিয়ার স্ত্রী।

শুক্রবার ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার করনসী রোডে ওই বৃদ্ধার নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, রহিমা যুক্তরাজ্যে থাকতেন। বেশ কিছুদিন ধরে তিনি গোয়ালাবাজারের বাসায় একাই থাকতেন। তার তিন ছেলে ও এক মেয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন।

এর আগে মঙ্গলবার রাত থেকে তার মোবাইল ফোনটি বন্ধ থাকায় স্বজনরা বৃহস্পতিবার রাতে এসে বাসা তালবদ্ধ দেখতে পান। এরপর স্বজনরা তালা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে রহিমার গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে রাতেই মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ঘটনার পর পরই সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে, মঙ্গলবার রাতে কেই ওই বৃদ্ধাকে গলা কেটে হত্যা করেছেন। হত্যাকারীকে চিহ্নিত করে গ্রেফতারের জন্য মাঠে নেমেছে পুলিশ।

শেয়ার করুন