২৭ জুলাই ২০২০


‘কামরান চত্বর’ নামকরণের দাবিতে উত্তাল সিটি পয়েন্ট

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের নামে নগরভবনের সামনে নবনির্মিত চত্বর নামকরণে দাবিতে বিক্ষোভ উত্তাল হয়ে উঠেছে সিটি পয়েন্ট। এসময় বিক্ষোব্ধরা চত্বরটিতে ‘কামরান চত্বর’ এর সাইনবোর্ড টানিয়ে দেন।

সোমবার দুপুরে নগরীর সিটি পয়েন্টে যুবলীগ ও সেচ্ছাসেবকলীগের উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা সিলেট সিটি কর্পোরেশন ভবনের সামনের চত্বরকে বদর উদ্দিন আহমদ কামরান চত্বর নামকরণের দাবি জানান।

মহানগর সেচ্ছসেবকলীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট সিটি কর্পোরশনের ২০ নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আফতাব হোসেন খান, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৫ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান মারা যান। এদিকে কামরান মারা যাওয়ার পর থেকেই তাঁর স্মৃতিরক্ষার্থে সিলেট নগরীর একটি চত্বর কিংবা সড়ক কামরানের নামকরণের দাবি জানিয়ে আসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় সিলেট সিটি কর্পোরেশন ও হাসান মার্কেটের সামনের চত্বরকে কামরান চত্বর নামকরণের প্রস্তাবও করা হয়। তবে রোববার সন্ধ্যায় সিলেট সিটি কর্পোরেশনের সৌন্দর্য্য বর্ধণ প্রকল্পের আওতায় নগরভবনের সামনে নবনির্মিত ‘নগর চত্বর’ অবকাঠামো উদ্বোধন করেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

শেয়ার করুন