২৫ সেপ্টেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বিভিন্ন কারনে ৪টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য ফিজাকে ৫ হাজার, এমআরপি বিহীন পণ্য রাখার জন্য ফুলকলিকে ৩ হাজার, বনফুলকে ৩ হাজার, নাজির বেকারীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
(আজকের সিলেট/২৫ সেপ্টেম্বর/ডি/প্রেবি/এসসি/ঘ.)