২৫ সেপ্টেম্বর ২০১৭


বদর উদ্দিন কামরানের দুর্গাপূজার শুভেচ্ছা

শেয়ার করুন

আজকের সিলেট।। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে আবারও সনাতন ধর্মাবলম্বী নাগরিকবৃন্দের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। তাৎপর্যই হচ্ছে অসুর শক্তির বিনাশ। সমাজের সকল অশুভ শক্তি, হিংসা, হানাহানি, সন্ত্রাস নির্মূল করে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য দেবী দূর্গার আরাধনায় রত পূর্ণার্থীদের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। সাম্প্রদায়িক সম্প্রীতির পূর্ণভূমি সিলেটে অতীত ঐতিহ্যকে সামনে রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠান সম্পন্নের মাধ্যমে উৎসব আনন্দ সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের অংশগ্রহণে আরও আনন্দময় হবে এ আশাবাদ ব্যক্ত করেন।

 

আজকের সিলেট/সৈয়দ/প্রেস/ঘ.

শেয়ার করুন