২৬ জুলাই ২০২০
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিকের বাবা বগুড়া করোনেশন ইনস্টিটিউটের অবসরপ্রাপ্ত প্রথিতযশা শিক্ষক আবুল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পেন প্রবাসী যুবলীগ নেতা ও বালাগঞ্জ টুডে টোয়েন্টিফোর ডটকমের প্রধান পৃষ্টপোষক ওলিউর রহমান।
তিনি এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।