১৭ মে ২০২১
নিজস্ব প্রতিবেদক : জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে সিলেটে সুরমা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার আনুমানিক বয়স ৩০ বছর। তবে তাৎক্ষনিকভাবে নিহতের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
সোমবার দুপুরে সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের খিত্তারগাঁও গ্রামে সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে অর্ধগলিত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের কোমরে কালো বেল্ট, পরনে কালো ফুল প্যান্ট এবং গায়ে কালো ফুলহাতা শার্ট রয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।