৮ আগস্ট ২০২২


‘আমার মাকে তো আমি স্পর্শও করতে পারি না’

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর বিএনপির স্থবিরতা ও চলমান অভ্যন্তরীন দ্বন্ধ নিয়ে দলটির নেতাকর্মীদের জরুরী ভিত্তিতে ঢাকায় তলব করে বিএনপির হাইকমান্ড। রোববার বিকেলে প্রায় তিন ঘন্টা ব্যাপী বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠকের শুরুতেই সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ড কমিটি গঠনের সাংগঠনিক টিমের প্রধানদের কাছে কমিটি গঠনের অগ্রগতি নিয়ে জানতে চান।

এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহানগরীর ১,২ ও ৩ নং ওয়ার্ড কমিটির গঠনের অগ্রগতি নিয়ে সাংগঠনিক টিমের প্রধান ও মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল হাসান কয়েস লোদীর কাছে জানতে চান।

জবাবে কয়েস লোদী বলেন, ৩ টি ওয়ার্ডের মধ্যে ২টি ওয়ার্ডের কমিটি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। বাকি ১ টি ওয়ার্ড কমিটি গঠনের প্রক্রিয়া চলমান আছে।

এসময় তারেক রহমান জানতে চান, এই দীর্ঘ সময় পরেও কেন ১টি ওয়ার্ড কমিটি গঠন করা সম্ভব হলনা।

উত্তরে কয়েস লোদী বলেন, আমার মা দীর্ঘ থেকে অসুস্থ ছিলেন। পরিবারের বড় ছেলে হিসেবে তাকে চিকিৎসা করানো ও দেখাশুনা করার করনে এই সময়ের মধ্যে কমিটি গঠন সম্পন্ন করতে পারিনি। আমার মা মারা গেছেন। এজন্য বিলম্ব হয়েছে।

কয়েস লোদীর এমন বক্তব্যের পর আবেগাপ্লুত হয়ে পড়েন তারেক রহমান। তিনি কয়েস লোদীকে বলেন, আপনি যেমন পরিবারের বড় ছেলে আমিও তেমনি পরিবারের বড় ছেলে। আপনি তো আপনার মায়ের সেবা শশ্রুসা করতে পেরেছেন। কিন্তু আমি এতই অভাগা যে, আমি আমার মাকে স্পর্শ পর্যন্ত করতে পারি না।

এসময় বৈঠকে উপস্থিত অনেকই আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকের চোখেই অশ্রু চলে আছে।

বৈঠকে উপস্থিত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন