নিজাম নুর, জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার কান্দাপাড়া, দেওলা,মইশাখালী, সরিষাকান্দা, ইসলামপুর, সুখাইড়, মিলনপুর, দৌলতপুর গ্রাম সহ বিভিন্ন এলাকায় বন্যা কবলিত প্রায় ২৫০ পরিবারে ত্রান বিতরণ সহ শুকনো খাবার ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করেন সিলেট-সুনামগঞ্জ আসনের সংরক্ষিত মহিলা আসনের মহিলা সাংসদ অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার এমপি। তিনি এছাড়াও বিনা মুল্যে প্রায় ১০ প্রকারের ঔষুধ সহ সচেতনতা মুলক পরামর্শ প্রদান করেন।
ত্রান বিতরণকালে উপস্থিত ছিলেন ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগ এর সাবেক সভাপতি রফিকুল হাসান চৌধুরী, উপজেলা আওয়ামিলীগ এর সহ সভাপতি আলমগীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ মুরাদ, মোকারম হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, ধর্মপাশা সদর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহমেদ, উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল আজিজ চৌধুরী, যুগ্ম আহবায়ক সুলতান আহমদ তালুকদার।
আরো উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কৃষকলীগের আহবায়ক শামছুল আলম, জামালগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক আহবায়ক হুমায়ুন কবির, সাবেক জেলা ছাত্রলীগ নেতা শেরন মিয়া, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেক, ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগ নেতা সৈয়দ হোসেন, জুয়েল চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন, ধর্মপাশা উপজেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক আল আমিন খান, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সানি, সাংগঠনিক সম্পাদক শাকিল খান, ফেনারবাকঁ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা শুভ্রত পুরকায়স্ত্র, ছাত্রলীগ নেতা সাজ্জাদ হোসেন শুভ্র প্রমুখ।