৭ নভেম্বর ২০২২


শায়েস্তাগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষে প্রেস ব্রিফিং

শেয়ার করুন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা – ২০২২ উপলক্ষে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী অফিসার নাজরাতুন নাঈম।

সোমবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে সভা কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লিখিত বক্তব্যে বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় ২০৩০ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশকে টেকসই লক্ষ মাত্রা অর্জনে মডেল এমডিজি রাষ্ট্র এবং ২০৪১ সালের মধ্যে স্মাট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ সরকার উদ্যোগ গ্রহন করেছে। তারই অংশ হিসেবে সারাদেশের মত ৮ নভেম্বর ২০২২ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে মাঠ প্রাঙ্গনে দিন ব্যাপী ডিজিটাল মেলা ২০২২ এবং উদ্ভাবনী অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। মেলায় ১৫ টি প্যাডিলিয়নে সরকারি প্রতিষ্ঠান তাদের উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করবে। তিনি এই অনুষ্ঠানটি সফল ভাবে আয়োজন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করে শায়েস্তাগঞ্জ উপজেলার সকলকে আন্তরিক ভাবে অংশ গ্রহন করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সম্পাদক মঈনুল হাসান রতন, সাবেক সম্পাদক জালাল উদ্দীন রুমি, উপজেলা রিপোর্টাস ক্লাবের সভাপতি মোঃ মামুন চৌধুরী, উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ কামরুজ্জামান আল রিয়াদ প্রমূখ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন