২৪ সেপ্টেম্বর ২০১৭
ডেস্ক রিপোর্ট : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সুস্থভাবে বাঁচতে হলে বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষ রোপনের বিপল্প নেই। পৃথিবী জুড়ে জলবায়ুর যে ব্যাপক পরিবর্তন শুরু হয়েছে, তা রোধ করা না গেলে বাংলাদেশের পরিবেশও হুমকির মুখে পড়বে। আর এই হুমকি থেকে দেশকে বাচাঁতে হলে বৃক্ষরোপণের কোন বিকল্প নেই।
শনিবার দুপুরে শাহজালাল উপশহরে জি বক্ল উন্নয়ন পরিষদ উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র উপরোক্ত কথাগুলো বলেন। জি বক্ল উন্নয়ন পরিষদের সভাপতি চৌধুরী হেলাল আহমদের সভাপতিত্বে আয়োজিত
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মিছবাহ উদ্দিন, সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সালেহা কবীর শেপী, উপশহর কল্যাণ পরিষদের সভাপতি আবদুল মুক্তাদির, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা: রেজাউল করীম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জালালাবাদ টিচার্স টেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসমত উল্লাহ, আপ্তাব উদ্দিন, পরিষদের অর্থ সম্পাদক আব্দুস ছালাম, উপশহর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্বপাদক দিদার হোসেন রুবেল প্রমুখ।
(আজকের সিলেট/২৪ সেপ্টেম্বর/ডি/এসসি/ঘ.)