১৪ জুলাই ২০২০
ওসমানীনগর প্রতিনিধি : ওসমানীনগরের সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি হাজী আব্দুর রবের দফন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় শেরপুরের তাজপুর হয়রত শাহ তাজ উদ্দিন (রঃ) দরগাহ প্রাঙ্গণে অনুষ্ঠিত জানাজায় হাজারো মানুষের ঢল নামে স্হানীয় সাংসদ সদস্য সামাজিক রাজনৈতিক দল, সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ জানাজায় অংশ নেন। এর পর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এর আগে সোমবার বিকেলে উপজেলার শেরপুর টোল প্রাজা এলাকার একটি কাজ পরিদর্শনে গিয়ে হঠাৎ করে তিনি ব্রেইন স্টোক আক্রান্ত হন। মারাত্মক অসুস্থা অবস্থায় বিকেলে সাড়ে ৪টায় দিকে তাকে সিলেট নথইস্ট হসপিটাল নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।