১৩ জুলাই ২০২০


দিরাইয়ে সামাজিক সংগঠনের শুকনা খাবার বিতরণ

শেয়ার করুন

দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাইয়ে ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন দিরাই উপজেলা পাবলিক গ্রুপের উদ্যোগে দিরাই উচ্চবিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে বন্যারার্ত প্রায় ৫০টি পরিবারের মাঝে শুকনা খাবার বিতরণ এবং দিরাই উচ্চ বিদ্যালয় ও থানা কমপ্লেক্সে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
 
শুকনা খাবার ও বৃক্ষরোপণে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট (এডিএম) সুহেল হাসান মাহমুদ, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মৌঃ শফিউল্লাহ, পৌর মেয়র মোশাররফ মিয়া, এসিল্যান্ড (ভূমি) ফারিয়া সুলতানা, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায় বিশ্ব, কাউন্সিলর এবিএম প্রদীপ, দিরাই উচ্চ বিদ্যালয়ের সভাপতি মতিউর রহমান, দিরাই উপজেলা প্রথমিক সহকারী অফিসার তাপস রায় এবং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সব্য চাষী দাস চয়ন, হাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরেশ চন্দ্র রায় ও আখলাক হোসেন, এমসি কলেজ ছাত্রলীগ নেতা হাবিবুল ইসলাম হাবিব এবং অত্র সংগঠনের সদস্য ইসলাম উদ্দীন, সুফিয়ান সর্দার মিলাদ, রুহুল আমিন, সুফিয়ান সর্দার মিলাদ, মহিবুর মুন্না, রুহুল আমিন, জানে আলম, রাজিব দাস, সেকুল আহমেদ প্রমুখ।

শেয়ার করুন