৭ জুলাই ২০২০


ছাতকে করোনায় লন্ডন প্রবাসীর মৃত্যু

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : করোনায় আক্রান্ত হয়ে ছাতকের ফকিরটিলা এলাকার বাসিন্দা লন্ডন প্রবাসী শাহ মো: বশির মিয়ার (৫৭) মৃত্যু হয়েছে।

সোমবার রোত রাজধানীর আনওয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

মরহুমের ভাতিজা ছাতক পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয়ভাবে তাকে দাফন করা হচ্ছে বলে জানান তিনি। এর আগে মঙ্গলবার সকালে করোনা ভাইরাসের সাথে দীর্ঘ এক মাস লড়াই করে ছাড়কের জাউয়া এলাকার হাজী গণি মিয়া (৮৫) নামে আরও একজনের মৃত্যু হয়। মঙ্গলবার সকালে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ।

ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজিব চক্রবর্তী জানান, এ নিয়ে ছাতকে করোনায় মৃত্যুবরণ করেছেন ৭ জন। এখন পর্যন্ত ছাতকে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২৬৯ জন এবং সুস্থ হয়েছেন ১৫৬ জন।

শেয়ার করুন