৪ নভেম্বর ২০২৩
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : ‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত।
৫২তম সমবায় দিবস উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণিল শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অডিটরিয়াম মিলনায়নে গিয়ে শেষ হয়। পরে সেখানে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও সমবায অফিসের যৌথ আয়োজনে উপজেলা অডিটরিয়াম মিলনায়নতনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলার নির্বাহী কর্মকর্তা নেহের নিগার তনুর সভাপতিত্বে এবং সমবায় অফিসার মো.মোফাজ্জল হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য পেশ করেন, উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু। বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন,মহিলা ভাইসচেয়ারম্যান সালেহা বেগম মিনা, উপজেলা কৃষিকর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন,,থানার এসআই সম্রাজ মিয়া, সফিকুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব অপরিসীম।
সমবায়ের মাধ্যমে নিজেরা স্বনির্ভর হওয়া যায় , আর তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে ।
এসময় জেলা পর্যায়ে সমবায় সমিতির কার্যক্রমে বিশেষ অবদানের জন্য তিনটি সমিতিসহ আরও কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দ।
এএস // মাশুক // আতারা