২ জুলাই ২০২০


আইসিইউতে এমএ হক

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নিউমোনিয়া ও করোনার উপসর্গ নিয়ে সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সভাপতি এমএ হককে আইসিইউতে নেওয়া হয়েছে। বুধবার রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, এম এ হককে বুধবার রাতে থেকে আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তাকে প্রতি মিনিটে ১০ লিটার অক্সিজেন সাপোর্ট দিয়ে অক্সিজেন লেভেল মেইনটেইন করা হচ্ছে। আজ তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হবে।

তিনি আরও জানান, বয়সের কারণে তার শারীরিক নানা সমস্যা রয়েছে। তাই বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। এম এ হকের পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছেন।

এর আগে মঙ্গলবার বিকেলে শারীরিক অবস্থা খারাপ হলে হলে তিনি সিলেটের নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তবে তার শরীরে করোনাভাইরাস আছে কি না তা এখনও জানা যায়নি।

শেয়ার করুন