৫ মে ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নে জলাশয় থেকে এক শারীরিক প্রতিবন্ধী যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত প্রতিবন্ধী যুবক নবী হোসেন মিয়া (১৮) সুলেমানপুর গ্রামের সাদ্দাম হোসেনের পুত্র।
শুক্রবার ভোরে মনাই নদী সংলগ্নস্থ গাছগড়ার পাশে কুড়ের জলাশয়ে ভাসমান লাশ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখী ঝড়ের পরবর্তীতে মধ্যনগর উপজেলা সদর থেকে নিজ বাড়ীতে আর ফিরেনি যুবক।
মধ্যনগর থানার ওসি মোঃ জাহিদুল হক বিষয়টি নিশ্চিত করেন জানান, লাশ উদ্ধার করে সুরতাল হয়েছে। ঝড়েরপর বাড়ী ফেরার সময় যাতায়াত কালে পা পিছলে পানিতে পড়ে গেছে আর উঠতে পারেনি। আমি স্বশরীরের গিয়েছি, পায়ে প্রতিবন্ধকতা রয়েছে। কারো কোন অভিযোগ না থাকায় পরিবার প্রধান ও জনপ্রতিনিধির লিখিত আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।