২৩ সেপ্টেম্বর ২০১৭


আখালিয়া থেকে দুই ছিনতাইকারী আটক

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত তালিকাভুক্ত দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হচ্ছে-বাবলু ওরফে কালা বাবলু, সে নগরীর আখালিয়া ধানুহাটার পার এলাকার হিরোইন সম্রাট খ্যাত সিকন্দের ছেলে। অপর ছিনতাইকারীর নাম শরীফ, তার বিস্তারিক পরিচয় এখনো জানা যায়নি।

শুক্রবার দিবাগত রাতে তাদের আটক করে জালালাবাদ থানা পুলিশ।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত দুই ছিনতাইকারীকে আটক করা হয়। আটককৃতরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসা, জুয়া খেলা ও ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্ত।

 

(আজকের সিলেট/২৩ সেপ্টেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন