১৬ আগস্ট ২০২৩


সিলেটে মনসা পূজা উপলক্ষে প্রতিমা ও পূজার দ্রব্যাদি সাজিয়ে আছেন মৃৎশিল্পী ও ব্যবসায়ীরা

শেয়ার করুন

নিজেস্ব প্রতিবেদক : প্রতিবছরের শ্রাবণ ও ভাদ্র মাসের মাঝামাঝি সময়ে পঞ্চমী তিথিতে গ্রাম বাংলার ঘরে ঘরে পূজিতা হন দেবী মনসা। মনসা পুজো উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সিলেট নগরীর বন্দরবাজারে একের পর এক দেবী মনসা মূর্তিসহ পূজার দ্রব্য নিয়ে বসেছেন মৃৎশিল্পীও ব্যবসায়ীরা।

সরজমিনে দেখাযায়, বন্দবাজারে প্রতিমা ও পূজার দ্রব্যাদি বিক্রয় করার জন্য বসে আছেন মৃৎশিল্পী ও ব্যবসায়য়ীরা। ক্রয় করার জন্য নগরীর বিভিন্ন জায়গা থেকে আসছেন পূজারী বৃন্দ।

মৃৎশিল্পীদের সাথে কথা বলে জানা যায়, দেবী মনসার বড় প্রতিমা গুলোর মূল্য দুই হাজার টাকার মধ্যে ও ছোট প্রতিমা গুলোর মূল্য এক হাজার থেকে পনেরশত টাকা মধ্যে রয়ছে।

পুরানে দেবী মনসার উল্লেখ পাওয়া যায়। মনসা হলেন সর্প দেবী। প্রধানত গ্রাম বাংলার বিভিন্ন অঞ্চলে তার পুজো প্রচলিত আছে। সর্প দংশনের হাত থেকে রক্ষা পেতে, সর্প দংশনে প্রতিকার পেতে ও ঐশ্বর্য লাভের উদ্দেশ্যে গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে মনসা পুজো করা হয়। তাই মনসা পূজোকে কেন্দ্র করে প্রতিমার চাহিদা ব্যাপক হারে বেড়েছে সিলেটে। মৃৎশিল্পীরা এক মাস আগে থেকে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পরেন। সকাল থেকে রাত অবধি চলে এই কার্যক্রম। সিলেট জেলাসহ বিভাগের বিভিন্ন গ্রামগঞ্জের প্রতিটি বাড়িতেই এই শ্রাবণ মাসে পূজিতা হন মনসা দেবী। হাতে আর মাত্র একদিন সময় আছে। শুক্রবার (১৮ আগস্ট) দেবী মনসার পূজিতা হবেন গ্রাম বাংলার ঘরে ঘরে।

শেয়ার করুন