২৩ জুন ২০২০


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তাঁতী লীগের শ্রদ্ধা নিবেদন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে সামাজিক দুরত্ব বজায় রেখে সিলেট জেলা তাঁতী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছে সংগঠনের নেতৃবৃন্দ

মঙ্গলবার সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদের কার্যালয়ের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে সংগঠনের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা তাঁতী লীগের আহবায়ক আলমগীর হোসেন,সদস্য সচিব সুজন দেবনাথ, যুগ্ম আহবায়ক মাসুম আহমদ,শাহিন আহমদ সদস্য আলাজুর রহমান,বিলাল আহমদ রাজু,দুলাল আহমদ প্রমুখ।

শেয়ার করুন