১২ মার্চ ২০২৩


এমসি কলেজ মাঠে তওবা ও দোয়া মাহফিল সোমবার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : ভূমিকম্প, দুর্ভিক্ষ, বন্যা, দাবানল, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি, অনাবৃষ্টি, শৈত্যপ্রবাহ ও সুনামিসহ প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার উদ্দেশ্যে ‘আমরা বৃহত্তর বালুচর বাসী’র উদ্যোগে সোমবার (১৩ মার্চ) সিলেট এমসি কলেজ মাঠে “তওবা ও দোয়া” মাহফিল এর আয়োজন করা হয়েছে ।
মাহফিলে সভাপতিত্ব করবেন, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহে শাহজালাল (র) মাদ্রাসার মুহতামিম মাওলানা মুজিববুল হক গাছবাড়ী, আখেরী মোনাজাত করবেন হযরত মাওলানা মুফতি রশীদুর রহমান ফারুকী-শায়েখে বরুনা।

আমন্ত্রিত ওলামায়েকেরামগনদের মধ্যে রয়েছেন, দারুল উলুম কাইঘাটের মুহতামি ও শায়খুল হাদীস মাওলানা মোহাম্মদ বিন ইদ্রিস, সুনামগঞ্জের জাওয়া বাজার মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুস সুবহান , বিয়ানীবাজারের আঙ্গুরা মুহাম্মদপুর মাদ্রাসার মুহতামিম মাওলানা জিয়া উদ্দীন, সুনামগঞ্জের দরগাপুর মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিসহযরত মাওলানা নুরুল ইসলাম খান, পূর্ব সিলেট বেসরকারি মাদ্রাসা বোর্ডের সভাপতি ও দারুল উলুম কানাইঘাটের শায়খুল হাদীস মাওলানা আলীম উদ্দিন, কানাইঘাটের সূরইঘাট মাদ্রাসারমুহতামিম ও শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক, দারুস সালাম খাসদবীর মাদ্রাসামুহতামিম মাওলানা ওলিউর রহমান, জামিয়া নূরীয়া ভার্থখোলার অধ্যক্ষ্য হাফেজ মাওলানা মজদুদ্দিন আহমদ, জামেয়া মাদানিয়া কাজির বাজার এর শায়খুল হাদীস মাওলানা আহমদ আলী- জামেয়া তাওাক্কুলিয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মহিউল ইসলাম বুরহান, মাদ্রাসাতুল উলুম হাদিস হরিপুর বাজারের শায়খুল হাদীস মাওলানা আব্দুল ক্বাদির প্রমুখ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সবাইকে তওবা ও দোয়াতে অংশগ্রহন করার আহবান জানানো হয়েছে।

শেয়ার করুন