২৩ মে ২০২০
নিজস্ব প্রতিবেদক : করোনার কালো থাবা পড়েছে সিলেটে পুলিশ বিভাগে। প্রায় প্রতিদিন আক্রান্ত হচ্ছেন সম্মুখ যোদ্ধা পুলিশ সদস্যরা।
শুক্রবার আরও ১১ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এদিন রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার জেলার আরো ১১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, আক্রান্তদের মধ্যে বিশ্বনাথ থানার ৬ জন পুলিশ সদস্য, ওসমানী নগর সার্কেল অফিসের একজন পুলিশ পরিদর্শক, ফেঞ্চুগঞ্জের একজন, সিলেট পুলিশ লাইন্সের দুইজন, জকিগঞ্জের একজন কর্মচারী এবং আরো একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।