১৮ জুন ২০২০


দক্ষিণ সুনামগঞ্জে ভ্রামম্যান আদালতের ১৫০০০ টাকা জরিমানা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদকঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সরকারি নির্দেশ অমান্যকরে দোকান খোলা রাখায় ৩ টি দোকানকে জরিমানা করেছে ভ্রামম্যান আদালত।
 
বৃহস্পতিবার (১৮ই জুন) দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা বাজার ও শান্তিগঞ্জ বাজারে বিকাল ৪ টার পর সরকারি নির্দেশনা অমান্যকরে দোকান-পাট খোলা রাখা এবং প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী ব্যবহার না করার দায়ে ৩টি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫,০০০/- টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট জেবুন নাহার শাম্মী।
 
এ সময় বাজারে আগত জনসাধারণদের প্রয়োজন ছাড়া অবাধ চলাফেরা না করতে এবং মাস্ক ব্যবহার করার ব্যাপারে সতর্ক করে দেয়া হয়।
 
এ বিষয়ে তিনি আজকের সিলেটকে বলেন, ইতিমধ্যেই উপজেলার পুর্ব পাগলা ইউনিয়ন, পশ্চিম পাগলা ইউনিয়ন ও জয়কলস ইউনিয়নকে রেড জোন ঘোষনা করে লকডাউন করা হয়েছে। সরকারী নির্দেশনা অনুযায়ী লকডাউন এলাকায় বিকাল ৪টার পর শুধু মাত্র ওষুধের দোকান ছাড়া সব ধরনের দোকান-পাট বন্ধ রাখার কথা বলা হয়েছে। এছাড়া জরুরি প্রয়োজন ব্যাতিত ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। আমি আজ ৩টি দোকানকে আইন অমান্য করার জরিমানা করে সতর্ক করে দিয়েছি।

শেয়ার করুন