নিজস্ব প্রতিবেদকঃ সিলেট ২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খানের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। মঙ্গলবার দুপুরে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ল্যাবে এমপির করোনা পজিটিভ আসে। এর আগে গতকাল সোমবার শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়েছিলেন।