১৪ জুন ২০২০


দক্ষিণ সুনামগঞ্জে স্যানিটারি ল্যাট্রিন প্রকল্পের উদ্বোধন

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে সেমি পাকা ল্যাট্রিন স্থাপন প্রকল্পের উদ্বোধন হয়েছে। রবিবার বিকাল ৩টায় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের জয়সিদ্ধি সংলগ্ন দূর্গম গ্রাম শান্তিপুরে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। প্রকল্পের আওতায় গ্রামের হতদরিদ্র ২৫টি পরিবারের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে সেমি পাকা ল্যাট্রিন বিতরণ করে পল্লী উন্নয়ন ও দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পদ্মা)। প্রকল্পটির অর্থায়ন করে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)।
 
শারিরীক দূরত্ব বজায় রেখে সংক্ষিপ্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন ও দূর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (পদ্মা)’র নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান।
 
পদ্মা’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুহুল আমীনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রুরাল ডেভেলপমেন্ট এন্ড স্যোসাল ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন (আরডিএসএ)’র নির্বাহী পরিচালক মো. মিজানুল হক সরকার।
 
এ সময় উপস্থিত ছিলেন- শান্তিবার্তা ডট কমের সম্পাদক ওবায়দুল হক মিলন, পদ্মা’র প্রোগ্রাম ম্যানাজার সঞ্জয় পাল, স্থানীয় মুরব্বি মনির উদ্দিন, আলী আসকর, হরমুজ আলী, নজরুল ইসলাম, আবদুল হান্নান, সুলতান আলী, মার্জিয়া বেগম ও চাঁনতেরা প্রমুখ।
 
এর আগে প্রকল্পটি পরিদর্শন করেন অতিথিরা।

শেয়ার করুন