১৪ জুন ২০২০
নিজস্ব প্রতিবেদক : মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।
কামরান পুত্র ডাঃ আরমান আহমদ শিপলু বিষয়টি নিশ্চিত করে জানান, ২/৩ দিন ধরে নিজের খাবার নিজের হাতেই খাচ্ছেন কামরান। তাঁর অক্সিজেন সরবরাহের মাত্রাও আগেরে চেয়ে কমেছে। প্রয়োজন হলেও এর মাত্রা কমেছে।
প্রসঙ্গত, করোনা আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন বদর উদ্দিন আহমদ কামরান। শারীরিক অবস্থার কিছুটা অবনতি হলে গত ৬ জুন শনিবার তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে বিমানবাহিনীর এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। বর্তমানে সিএমএইচএ চিকিৎসাধীন রয়েছেন।