১১ জুন ২০২০


দক্ষিণ সুনামগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত ৬

শেয়ার করুন

ইয়াকুব শাহরিয়ার, দক্ষিণ সুনামগঞ্জঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে নতুন করে ৬জন রোগী করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পশ্চিম পাগলা ইউনিয়নে ১ জন, জয়কলসের ৩ জন ও পূর্ব পাগলা ইউনিয়নে ২ জন । গত সপ্তাহের শেষের দিকে পাগলা উপ- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নমুনা সংগ্রহ করে শাবিপ্রবি কেন্দ্রে পাঠানো হলে বুধবার রাতে তাদের রিপোর্ট ‘পজেটিভ’ আসে। খবরটি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।

উপজেলা স্বাস্থ্য অফিসসূত্রে জানা যায়, গত সপ্তাহের শেষের দিকে পাগলা উপ-স্বাস্থ্য কেন্দ্রে এসে নমুনা দেওয়ার পরে দক্ষিণ সুনামগঞ্জে বুধবার রাতের রিপোর্টে ৬ জন করোনা পজেটিভ আসে। তাদের মধ্যে ১ জন পশ্চিম পাগলা ইউনিয়নের ১৩ বছর বয়সী স্কুল ছাত্রী। অন্যান্যদের মধ্যে জয়কলস ইউনিয়নের ৩ ও পূর্ব পাগলা ইউনিয়নের ২ জন।

সূত্র জানায়, পশ্চিম পাগলা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের ১৩ বছরের ১ স্কুল ছাত্রী, জয়কলস ইউনিয়নের শিবপুর গ্রামের ৮৫ বছর বয়স্ক ১ জন, কামরূপদলং গ্রামের ৩৫ বছরের পল্লীচিকিৎসক ১ জন ও একই গ্রামের ৩৬ বছরের ১ জন, পূর্ব পাগলা ইউনিয়নের পিঠাপসী গ্রামের ২৯ বছর বয়সের ১ ও ১৫ বছরের ১ জন শিশু করোনায় ভাইরাসে আক্তান্ত হয়েছেন।

দক্ষিণ সুনামগঞ্জ স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. জসিম উদ্দিন জানান, ‘ আমরা আক্রান্তদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা নিবো। প্রত্যেক পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নেওয়া হবে।’

উল্লেখ্য, এর আগে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২০ জন রোগী সনাক্ত হয়েছিলেন। আজকের ৬ জনসহ মোট ২৬ জন রোগী সনাক্ত হলেন। সুস্থ্য হয়েছেন ৯ জন। এখনো কেউ দক্ষিণ সুনামগঞ্জে করোনা আক্রান্ত হয়ে মারা যান নি।

শেয়ার করুন