১০ জুন ২০২০
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাট পৌরসভার বোরহান উদ্দিন রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় রাস্তাটি খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। পথচারীরা চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত ভোগান্তির শিকার হচ্ছেন।
কানাইঘাট প্রসাশনের সংলগ্ন কানাইঘাট থানা পয়েন্ট থেকে রামিজা পয়েন্ট হয়ে বাইপাস পর্যন্ত গাজী বোরহান উদ্দিন রাস্তার প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন থেকে জলাবদ্ধতা ও গর্ত তৈরি হয়ে দুর্ভোগে পড়েছেন পথচারীরা।
স্থানীয়রা জানান, কানাইঘাট পৌরসভার গাছবাড়ী সড়কপথে প্রতিদিন সুরমা ব্রীজ দিয়ে শত শত পথরবাহী ট্রাক চলাচল করে রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। কানাইঘাট গাছবাড়ী রাস্তার ওপর দিয়ে ভারী যানবাহন চলাচলের কারণে সড়কের বিভিন্ন স্থান দেবে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এমনকি সড়কের পিচ, সুরকি, ইট উঠে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়ে বৃষ্টি হলেই ওইসব গর্তে পানি আটকে থাকে। এতে যানবাহন দুর্ঘটনায় কবলিত হয়। বিশেষ করে স্কুল ও কলেজের হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে এ রাস্তা দিয়ে তাদের চলাচল করতে দুর্ভোগ পোহাতে হয়।
স্হানীয়রা জানান জরুরি ভিত্তিতে রাস্তার সংস্কার করা না হলে যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।
কানাইঘাট উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ জানান, পৌরসভার বিভিন্ন রাস্তা সংস্কার কাজ পৌরসভার কর্তৃপক্ষ করেন থাকেন। যদিও গাজী বোরহান উদ্দিন রাস্তাটি এলজিইডি রাস্তা।
কানাইঘাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন জানান, গাজী বোরহান উদ্দিন রাস্তাটি এলজিইডি রাস্তা। এই রাস্তার থানা পয়েন্ট হতে বাইপাস মোড় পর্যন্ত সংস্কারের জন্য স্থানীয় সরকার থেকে ৮ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। আমি উপজেলা সমন্বয় কমিটির সভায় রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য উপজেলা প্রকৌশলীকে অবহিত করেছি। কিন্তু দীর্ঘদিন থেকে রাস্তাটি সংস্কারের কোন উদ্যোগ না নেয়ায় গতকাল সোমবার উপজেলা প্রকৌশলীকে দ্রুত সংস্কারের জন্য অনুরোধ করেছি।