৫ জুন ২০২০


চালু হচ্ছে তামাবিল স্থলবন্দর

শেয়ার করুন

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের কাষ্টমস এর সহকারি কমিশনার মো. শরীফ আলামিনের সাথে আলোচনা সভা করেছেন তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী নেতৃবৃন্দ।

শুক্রবার দুপুরে কাষ্টমস অফিসে সামাজিক দূরত্ব বজায় রেখে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয় করোনা ভাইরাস পরিস্থিতির কারণে প্রায় দুইমাস বন্ধ থাকার পর আগামী ৮ জুন সোমবার থেকে তামাবিল কাষ্টমস পূণরায় সচল হওয়ার কথা রয়েছে। তাই স্থলবন্দর চালু হওয়ার পর ব্যবসায়ীদের সার্বক্ষণিক স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যবসা পরিচালনা করার আহ্বান জানানো হয়।

এসময় তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন