৫ জুন ২০২০
অতিথি প্রতিবেদকঃ সুনামগঞ্জের ছাতকে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হওয়ার তিন ঘন্টার মধ্যেই পিয়ারা মিয়া (৭২) নামের এক মুক্তিযোদ্ধা মৃত্যু বরণ করেছেন।
তিনি পৌর শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর প্রায় তিন ঘন্টা আগে তার শরিরে করোনা ভাইরাস পজেটিভ বলে শনাক্ত হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবীর।
স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, এ উপজেলায় এখন পর্যন্ত দুই চিকিৎসকসহ মোট ৫২জনের শরিরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে ২ জন মারা গেছেন ও ৫জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।