৩১ অক্টোবর ২০২৩
নিজস্ব প্রতিবেদক : রোববার দেশজুড়ে সকাল–সন্ধ্যা হরতাল পালন করেছে বিএনপি। সেই কর্মসূচি শেষ হওয়ার পর এদিন সন্ধ্যায় দেশজুড়ে তিনদিনের অবরোধ কর্মসূচি দিয়েছে সরকারবিরোধী দলটি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই কর্মসূচি পালন হবে।
চলমান এ অবরোধে সিলেটে সবধরনের নাশকতা এড়াতে এবং আইন শৃঙ্খলা রক্ষায় সার্বিক সমন্বয়ে জেলা প্রশাসক কার্যালয়ে ‘কন্ট্রোল রুম’ খোলা হয়েছে। আজ মঙ্গলবার থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এ কন্ট্রোল রুম খোলা থাকবে।
অবরোধে কোন ধরনের নাশকতা, বিশৃঙ্খলা পরিলক্ষিত হলে কিংবা আইনশৃঙ্খলা সংক্রান্ত কোন মতামত থাকলে কন্ট্রোল রুমের নির্ধারিত নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রসঙ্গত, সিলেটসহ দেশজুড়ে বিএনপির ডাকা তিনদিব্যাপী অবরোধের আজ প্রথম দিন মঙ্গলবার শুরু হয়েছে। ভোরবেলা কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বেলা বাড়তেই পরিস্থিতি রূপ বদলাচ্ছে। মাঠে নামছে জামায়াত-বিএনপি।
কন্ট্রোল রুম মোবাইল নাম্বার: ০১৯৭৯০৬৭৪৫৪
স্থান: জেলা প্রশাসকের কার্যালয়, লাইব্রেরি, নিচ তলা।
এএস // আতারা