২৮ মে ২০২০


সিলেটে হোম কোয়ারেন্টিনে ১৪৮৫

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে হঠাৎ করে বেড়ে গেছে হোম কোয়ারেন্টিনে রোগীর সংখ্যা। এক সপ্তাহ আগেও হোম কোয়ারেন্টিনরত রোগীর হার ছিলো নিম্নমুখি। কিন্তু গত ৫-৬ দিন সিলেটে হোম কোয়ারেন্টিনে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে।

বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছেন ১৪৮৫। এর মধ্যে সিলেটে হোম কোয়ারেন্টিনে আছেন ৪৩১, সুনামগঞ্জে ৪৮১, হবিগঞ্জে ১৮৮ ও মৌলভীবাজারে ৩৮৫ জন। বুধবার সকাল ৮টা পর্যন্ত এর সংখ্যা ছিলো ১৩৭৯।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সহকারি পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের অনেকের শরীরে জ্বর, সর্দি-কাশিসহ করোনা কিছু উপসর্গ আছে, আবার অনেকের শরীরে নাই। করোনা আক্রান্ত রোগীর সংস্পর্শ বা কবলিত এলাকায় যাওয়ার কারণে কিংবা আসার কারণে তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শেয়ার করুন