২৫ মে ২০২০


সুনামগঞ্জে বিপৎসীমার উপর দিয়ে বইছে নদ-নদীর পানি

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : উজানে ভারী বৃষ্টি হওয়ায় সীমান্ত নদীসহ সুনামগঞ্জের নদ-নদীগুলোর পানি বেড়েছে সোমবার সকালে সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, ভারতীয় অংশে অর্থাৎ চেরাপুঞ্জিতে বেশি বৃষ্টি হওয়ায় সুনামগঞ্জে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। রোববার সকাল থেকে সুনামগঞ্জেও বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জের উজানে ভারতীয় অংশের চেরাপুঞ্জিতে ৩২৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

এর আগের দিন ২৪ ঘণ্টায় হয়েছে ২২২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এ কারণে সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটা, রক্তি, বৌলাই, চলতি ও চেলা নদীতে পানি বেড়েছে। এভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে নদীর পানি আরও বাড়তে পারে।

সুনামগঞ্জ পাউবো নির্বাহী প্রকৌশলী সাবিবুর রহমান বাংলানিউজকে জানান, সুরমা নদীর সুনামগঞ্জ শহরের পাশের ষোলঘর অংশে সাধারণ বিপৎসীমা ৬.০৫ সেন্টিমিটার। রোববার সকালে পানি বিপৎসীমার ৬.৩৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। চেরাপুঞ্জিতে গত দুই দিন যেভাবে বৃষ্টি হয়েছে, এভাবে বৃষ্টিপাত হলে নদীর পানি দ্রুত বাড়তে থাকবে।

তিনি জানান, নদীর পানি বাড়ায় হাওরে নৌ চলাচেলের সুবিধার জন্য প্রয়োজনীয় অংশের বাঁধ কেটে দেওয়া হচ্ছে।

শেয়ার করুন